গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন শনাক্ত হয়েছে ৬২৬ জন।
আজ বুধবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু হয়েছে ২৯ হাজার ২৮০ জনের। এদের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। এ পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৬৮৯ জন পুরুষ, ১০ হাজার ৫৯১ জন নারী আছেন। দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৩ হাজার ৫৭০ জন।










