spot_img
spot_img

আওয়ামী লীগের অপতৎপরতা দমনে জামায়াত-শিবিরকে মাঠে পাওয়া যাবে না: রাশেদ খাঁন

আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিরোধে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের রাজপথে দেখা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন ছাত্রশক্তির নেতাকর্মীরা সংখ্যায় কম হলেও রাজপথে সক্রিয় রয়েছেন। এ জন্য তাদের ধন্যবাদ জানাই।

মঙ্গলবার (১০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

গণভবন দখলের কথিত পরিকল্পনাকারীদের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, জাতির দুঃসময়ে তাদের গোপনে থাকার প্রবণতা দেখা যায়, আর সুসময়ে বিপ্লবীর ভূমিকা নিতে দেখা যায়।

তিনি বলেণ, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদলের নেতাকর্মীরা সারারাত রাজপথে পাহারা দিয়েছেন। মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন অলিগলিতেও টহল দিয়েছেন তাঁরা।

রাশেদ খাঁন জানান, বুধবারও সারাদিন রাজপথে অবস্থান করবে ছাত্রদল। নিষিদ্ধ ছাত্রলীগ অবরোধের নামে কোথাও অগ্নিসংযোগ বা সহিংসতার চেষ্টা করলে ছাত্রদলের নেতৃত্বে সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ