spot_img
spot_img

জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী

প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে অনেকটা ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবেই সমাদৃত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির প্রসারসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (১০ নভেম্বর) কপ-৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী অঙ্গীকার করেছিলেন, তাঁর দল ক্ষমতায় এলে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী হওয়ার পরদিন থেকেই তিনি প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছেন।

তিনি আরও বলেন, এই সুন্দর পৃথিবীকে বাঁচাতে হবে। ভয়াবহ বৈশ্বিক উষ্ণতা থেকে পৃথিবীকে রক্ষা করে বাসযোগ্য রাখতে হবে। জলবায়ু পরিবর্তনের যেসব প্রভাব দেখা যাচ্ছে, সেগুলো কাটিয়ে আগের স্বাভাবিক অবস্থায় ফিরে যাওয়ার ক্ষেত্রে এই আন্তর্জাতিক সম্মেলন যুগান্তকারী পদক্ষেপ হবে বলে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ