spot_img
spot_img

ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের, আগের চেয়ে পাঁচ গুণ শক্তিশালী

ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানো হলে তা আগের হামলার তুলনায় প্রায় পাঁচ গুণ বড় হতে পারে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও নেতৃত্বকে ধ্বংস করা হয়েছে। তাঁর ভাষ্য, ইরান ওয়াশিংটনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।

সোমবার (৯ নভেম্বর) সি-স্প্যানের ‘ওয়াশিংটন জার্নাল প্রাইম টাইম’ অনুষ্ঠানে ফোনালাপে তিনি এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, আমরা ভেনেজুয়েলা জয় করেছি, ইরানও জয় করেছি। তাদের নৌবাহিনী ধ্বংস করেছি, বিমানবাহিনী ধ্বংস করেছি। তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করেছি, তাদের নেতাদেরও নির্মূল করেছি।

ইরানের পারমাণবিক স্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, এসব স্থাপনায় নতুন করে কোনো তৎপরতা চালানো হলে পিকঅ্যাক্স মাউন্টেনে হামলা চালানোর প্রয়োজন হতে পারে। তবে এখন পর্যন্ত সেখানে নতুন কোনো তৎপরতা তাঁদের নজরে আসেনি।
আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র রাখতে দিতে পারি না। কারণ, তারা এটি ব্যবহার করবে।

উপসাগরীয় দেশগুলোর অবস্থান তুলে ধরে ট্রাম্প বলেন, কাতারের প্রধানমন্ত্রী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের সঙ্গে কথা বলেছি। এসব দেশ নতুন করে আরেক দফা হামলার পরিবর্তে বর্তমান কৌশলে এগিয়ে যাওয়াকে বেশি পছন্দ করছে।

তিনি আরও বলেন, ইরান একটি চুক্তি করতে আগ্রহী। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে সমঝোতা হবে কি না, তা সময়ই বলে দেবে।

সূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, আল জাজিরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ