নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার এখন গ্যাস কিনতে পারছে না। তারা গ্যাস কিনেছে মধ্যপ্রাচ্যের দুটো দেশ থেকে। তাও অল্প পরিসরে। চুক্তি করেছে অল্প করে। দশ ডলার করে। তার বেশি করেনি। কারণ ওপেন মার্কেটে ছিল চল্লিশ ডলার করে। তার উপর নির্ভরশীল ছিল তারা। এতে করে মালপানি কীভাবে কামানো যায়, অর্থ তছরূপ করা যায়। তার উপরে তারা নির্ভরশীল ছিল।
বুধবার (২৭ জুলাই) দুর্বিষহ লোডশেডিং, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, সন্ত্রাস, দুর্নীতি এবং লুটপাটের প্রতিবাদে আজ বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিলপূর্ব এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিবাদ সমাবেশ শেষ করে দলের সভাপতির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব, হাইকোর্ট, পল্টন, নাইটিঙ্গেল, বিজয়নগর হয়ে পল্টন মোড়ে এসে শেষ হয়। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।










