spot_img
spot_img

কুমিল্লায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) উপজেলার বাতিসা ইউনিয়নের সোনাপুর দক্ষিণ পাড়া মসজিদ বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণির ছাত্র।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, স্থানীয় লোকজন ডুবন্ত অবস্থায় তাদের উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে তারা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ