spot_img

ট্রেন দুর্ঘটনায় নিহতদের বাড়ি হাটহাজারীতে

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় মাইক্রোবাসে ট্রেনের ধাক্কায় নিহত ১১ যাত্রীর বাড়ি হাটহাজারী উপজেলায়।

আজ শুক্রবার (২৯ জুলাই) ঢাকাগামী ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) খোরশেদ আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, তাদের সবার বাড়ি হাটহাজারী উপজেলায় বলে জানতে পেরেছি। নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের পরিচয় শনাক্তে কাজ করছি। নিশ্চিত হলে পরিচয় জানাব।

তিনি আরো বলেন, ট্রেনের ইঞ্জিনটি মাইক্রোবাসকে টেনে প্রায় আধা কিলোমিটার সামনে বড় তাকিয়া স্টেশনের কাছাকাছি এলাকায় নিয়ে গেছে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনার সময় ট্রেনটি মাইক্রোবাসটিকে ১ কিলোমিটার পর্যন্ত টেনে নিয়ে যায়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গাজী মো. শফিউল আজিম বলেন, হাটহাজারীর আমান বাজার এলাকা থেকে খৈয়াছড়া গিয়ে দুর্ঘটনায় কয়েকজন মারা গেছে বলে জানতে পেরেছি। তাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ