পলাতক শেখ হাসিনা বিভিন্ন সময়ে বক্তব্য দিচ্ছেন, তবে সেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নাকি বাস্তব, তা জানা নেই বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
তিনি বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন, তাও তাঁরা জানি না।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডিসেম্বরে আওয়ামী লীগ ফিরবে, এমন বক্তব্যকে হাস্যকর ও বিভ্রান্তিকর উল্লেখ করে নুরুল হক নুর বলেন, ফ্যাসিস্ট শক্তিকে কাজে লাগিয়ে বিদেশি অপশক্তি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে কাজ করে রাজপথে সক্রিয় হলে এবং প্রতিবাদ জানালে তাদের এই আস্ফালন বন্ধ হয়ে যাবে।
এ সময় বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুরে জড়িতদের ধরিয়ে দিলে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে বলে জানান তিনি।
বিরোধী দলের প্রতি অহেতুক সরকারের বিরোধিতা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সংসদে তাঁরা যেভাবে ইতিবাচক ভূমিকা রাখছেন, রাজপথেও তেমন ভূমিকা রাখবেন বলে আশাকরি।
তিনি আরও বলেন, আমরা শুনছি তলে তলে স্থানীয় নির্বাচনে জামায়াত ও এনসিপি আওয়ামী লীগের বিরুদ্ধে যাবে না। এটা যদি সত্য হয় তাহলে খাল কেটে কুমির আনা হবে।











