spot_img
spot_img

প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ

ভারত থেকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তবে শেখ হাসিনা নিজেই দেশে ফিরতে চাইলে তাঁকে প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের কোনো আইনি জটিলতা হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেনন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় এ পরিস্থিতিতে কেউ দলটির কার্যক্রম পরিচালনা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সচিবালয়ে সরকারের কর্মকাণ্ড নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় ডা. জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের কাছে প্রচুর অর্থ রয়েছে। ফলে তারা বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে। এসব ঘটনায় জনসাধারণের মনে কিছুটা হলেও ভীতি তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। দুষ্কৃতকারীরা বিচারের আওতায় এলে এসব ঘটনা কমে আসবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ