চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়া দূর্ঘটনাস্থলের রেল ক্রসিংয়ে দায়িত্বে থাকা গেটম্যানকে আটক করেছে রেলওয়ে পুলিশ।
শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রেলক্রসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) মো. আনছার আলীকে প্রধান করে পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) মো. জাহাঙ্গীর হোসেন।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন গেটম্যান সাদ্দামকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সূত্র: বাসস










