ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ২১ জন নিহত এবং অন্তত তিনজন নিখোঁজ রয়েছে।
শনিবার (২৯ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তারা হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।
ফার্সের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান খলির আবদুল্লাহি জানান, এস্থাবানের সুলতান শাহবাজ গ্রামের কাছে তুমুল বৃষ্টির পর রডবল বাঁধ থেকে পানি উপচে পড়ে। এস্থাবান ফার্স প্রদেশের রাজধানী সিরাজের প্রায় ১৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। হঠাৎ বন্যায় ১৫টি গাড়ি ডুবে গেছে এবং ৫৫ জনকে উদ্ধার করা হলেও অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।











