পবিত্র হজ্ব পালন শেষে ৩৭ হাজার ৯১২ জন হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
আগামী (৪ আগস্ট) ফেরত হজ্বযাত্রীদের শেষ ফ্লাইট ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।
শনিবার (৩০ জুলাই) হজ্ব বুলেটিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এর আগে গত ১৪ জুলাই হজ্ব শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এ পর্যন্ত মোট ১০৪টি ফ্লাইট হাজ্বীদের নিয়ে ঢাকায় পৌঁছেছে।










