spot_img

দিনাজপুরে কয়লা খনির ৫২ শ্রমিক করোনায় আক্রান্ত; উত্তোলন বন্ধ

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ৫২ শ্রমিক করোনায় আক্রান্ত হওয়ায় কয়লা উত্তোলন সাময়কিভাবে বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ।

আজ শনিবার (৩০ জুলাই) প্রায় তিন মাস খনিতে কয়লা উত্তোলন বন্ধ থাকার পর নতুন একটি কূপ থেকে পরীক্ষামূলক উত্তোলন শুরুর তিন দিনের মাথায় এ পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, করোনা পরীক্ষা করার জন্য ২৯২ জন চীনা শ্রমিক এবং ১০৫ জন বাংলাদেশি শ্রমিকের নমুনা নেওয়া হয়। এর মধ্যে চীনা ৩৪ জন এবং বাংলাদেশি ১৬ জন শ্রমিকের রিপোর্ট পজিটিভ আসে। এরপরই উত্তোলন বন্ধের সিদ্ধান্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ