স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের সম্পদ সীমিত। বিভিন্ন সংস্থা রোহিঙ্গাদের খাদ্য ও সহায়তা নিশ্চিত করলেও দিন যত যাচ্ছে তারা আমাদের জন্য বোঝা হয়ে দাঁড়াচ্ছে। বাংলাদেশ দ্রুতই তাদের নিরাপদ প্রত্যাবর্তন চায়।
শনিবার (৩০ জুলাই) রাজধানীর একটি হোটেলে এক পরামর্শক সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মানবপাচার রোধে সরকার আইন ও নীতিমালা প্রণয়ন করেছে। মানবপাচার ইস্যুকে সরকার গুরুত্ব দিয়ে দেখে। যুক্তরাষ্ট্রের মানবপাচার সূচকে বাংলাদেশ দ্বিতীয় স্তরে অবস্থান করছে। এটি মানবপাচারের বিরুদ্ধে অবস্থানের প্রতিফলন।










