spot_img

বিএনপি আমলে নিয়োগ পাওয়া পুলিশ-প্রশাসনকে ভোটে চায় না আওয়ামী লীগ

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া পুলিশ, সিভিল প্রশাসন ও নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের আগামী সংসদ নির্বাচনে দায়িত্বের বাইরে রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

একই সঙ্গে নির্বাচনকালে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ নির্বাচন পরিচালনার জন্য আবশ্যকীয় সব সংস্থা ও প্রতিষ্ঠানকে ইসির অধীনে ন্যস্ত করাসহ বেশ কয়েকটি প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন দলটি।

রোববার (৩১ জুলাই) নির্বাচন ভবনে ইসির সঙ্গে সংলাপে এসব প্রস্তাব তুলে ধরেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ নির্বাচন কমিশনকে সহায়তা করবে। আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ সাংবিধানিক রেগুলেটরি কমিশন নির্বাচন কমিশনকে সর্বাত্মকভাবে সহায়তা করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ