spot_img
spot_img

আন্তর্জাতিক সম্প্রদায় মানবাধিকারের ছদ্মবেশে নারীদের মর্যাদা ক্ষুণ্ণের চেষ্টা করছে : আফগান মন্ত্রী

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের দাওয়াত-ওয়াল-ইরশাদ (পুণ্যের প্রচার এবং অপপ্রচার প্রতিরোধ সম্পর্কিত মন্ত্রনালয়) মন্ত্রী মাওলানা শেখ মুহাম্মাদ খালেদ হানাফী বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় মানবাধিকারের ছদ্মবেশে আফগান নারীদের মর্যাদা ক্ষুণ্ণের চেষ্টা করছে।

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে এক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই অভিযোগ করেন।

মাওলানা খালেদ হানাফী বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের মা-বোনদের মর্যাদা ক্ষুণ্ণ করতে চায় এবং তাদের অশ্লীল ও অনাবৃত করতে চায়। এটা কি ধরনের অধিকার? তারা চায় একজন ছেলে এবং মেয়ে এক চেয়ারে বসুক। আমাদের জাতি, আমাদের বিশ্বাস ও ধর্ম কেউই এটি চায় না এবং আল্লাহ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুমতি দেন না।

এই আফগান মন্ত্রী বলেন, যখন আমাদের ভাই, মা-বোন শহীদ হচ্ছিলো, শিক্ষাপ্রতিষ্ঠানে বোমা হামলা হচ্ছিলো, মসজিদে বোমাবর্ষণ করা হচ্ছিলো, সেমিনারে বোমাবর্ষণ করা হচ্ছিলো, তখন মানবাধিকার কোথায় ছিল? তারা কোথায় ছিল যখন আমাদের আলেম ও মুজাহিদীনদের আটক করে তাদের উপর কুকুর ছেড়ে দেওয়া হতো? তখন মানবাধিকার কোথায় ছিল?

সূত্র : টোলো নিউজ
spot_img
spot_img
spot_img

সর্বশেষ