spot_img

সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান

সৌদি আরবের তাবুক প্রদেশের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ ও দ্বিপাক্ষীয় বাণিজ্য বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

সোমবার (১ আগস্ট) তাবুকের চেম্বার অব কমার্সের সভাপতি ইমাদ সাদাদ আল ফাখরির সঙ্গে বৈঠককালে তিনি এ আহ্বান জানান।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের মাধ্যমে বিনিয়োগে এগিয়ে আসার জন্য সৌদি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অনুরোধ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এসময় চেম্বার সভাপতি ইমাদ সাদাদ আল ফাখরি সৌদি আরবের নিওম সিটি প্রকল্প ও রেড সি প্রকল্পের সুবিধাজনক খাতে বাংলাদেশি ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারে বলে জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ