spot_img

গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৩ ডেঙ্গু রোগী হাসপাতালে

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫৩ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৯ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মধ্যে ঢাকায় ৫০ জন ও ঢাকার বাইরে তিনজন। বর্তমানে সারা দেশে ৩৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ২৮০ জন ও ঢাকার বাইরে ৭৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৩১৬ জন। এর মধ্যে ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৭৮৬ জন ও ঢাকার বাইরে ৫৩০ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ