ভারতের ১৪তম উপরাষ্ট্রপতির শপথ নিয়েছেন জগদীপ ধনকড়। তাকে শপথবাক্য পাঠ করান দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতীয় সংবাদমাধ্যম এনটিভির এক ভিডিও প্রতিবেদনে এই তথ্য জানা যায়।
বৃহস্পতিবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১২টায় রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের দরবার হলে দেশটির নতুন উপরাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন সদস্যরা উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণের আগে দিল্লির রাজ ঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জগদীপ ধনকড়। নিজের টুইটারে সেই ছবি দিয়েছেন তিনি।











