spot_img
spot_img

যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ছাড়াও ভারতীয় কিষাণ মঞ্চের (বিকিএম) সভাপতি দেবেন্দ্র তিওয়ারিও প্রাণনাশের হুমকি পেয়েছেন।

রোববার (১৪ আগস্ট) এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করার খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জি নিউজ ও টাইমস নাও।

প্রতিবেদনে দাবি করেছে, সালমান সিদ্দিকী নামের এক যুবক যোগী আদিত্যনাথ ও দেবেন্দ্র তিওয়ারিকে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে।

উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেবেন্দ্র তিওয়ারির বাড়ি থেকে ওই চিঠি উদ্ধার হয়েছে। চিঠিটি সামনে আসার পরেই তদন্তে নেমেছে পুলিশ। গত কয়েকদিনে এ নিয়ে পরপর দুবার হত্যার হুমকি পেয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

পুলিশ জানিয়েছে, দেবেন্দ্র তিওয়ারিকেও খুনের হুমকি দেওয়া হয়েছে ওই চিঠিতে। উত্তর প্রেদেশে কষাইখানা বন্ধ ইস্যুতে এ হুমকি দেওয়া হয়েছে বলে ধারণা প্রশাসনের। এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ