spot_img
spot_img

২৪ ঘন্টায় বিশ্বে করোনায় ১০২০ জনের মৃত্যু, শনাক্ত ৫ লাখ ৯ হাজার

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা ভাইরাসে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৫ লাখ ৯ হাজার ১০ জনের করোনা শনাক্ত হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও রোগী শনাক্ত হয়েছে জাপানে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৬১১ জনের এবং মারা গেছেন ২৩৮ জন। পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্ত ১ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার ২৭৯ জন এবং মারা গেছেন ৩৫ হাজার ১ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ