spot_img
spot_img

সহকর্মীদের গুলিতে ইসরাইলী সেনা নিহত

দখলকৃত ফিলিস্তিনের পশ্চিমতীরে তুলকারম শহরের কাছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর গুলিতে তাদেরই এক সহকর্মী নিহত হয়েছেন। পরে এক বিবৃতিতে দখলদার ইসরাইলী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভুলবশত এমন ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ আগস্ট) পশ্চিমতীরের তুলকারম শহরের সিম জোন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সেনার নাম ‘ফিতৌস’।

দখলদার ইসরাইলী বাহিনীর বিবৃতিতে আরও জানানো হয়েছে, ইতোমধ্যে ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। কী কারণে ওই সেনাকে তারই সহকর্মীরা গুলি চালিয়েছেন সে বিষয়টি এখনও পরিষ্কার নয়।

আহত সেনাকে দ্রুত কাফর সাবা শহরের মেইর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ