রাশিয়ার ‘জরুরি পরিস্থিতিতে’ ছাড়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইভান নাচয়েভ বলেন, রাশিয়া শুধুমাত্র পাল্টা প্রতিক্রিয়া দেখাতে নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করবে।
তিনি বলেন, শুধুমাত্র বিপুল ধ্বংসাত্মক অস্ত্রের হুমকি থাকলে, অথবা যখন রাশিয়ার অস্তিত্ব নিয়ে শঙ্কা তৈরি হবে তখনই নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করা হবে, রাশিয়ার নিউক্লিয়ার অস্ত্র নির্দেশিকায় এমনটি উল্লেখ আছে। তার মানে, নিউক্লিয়ার অস্ত্রের ব্যবহার তখনই সম্ভব- কোনো হামলার প্রতিক্রিয়া দেখাতে ও আত্মরক্ষা করতে এবং শুধুমাত্র জরুরি পরিস্থিতিতে।
সূত্র: আল জাজিরা











