spot_img
spot_img

করোনা : দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে ৭ লাখ

শ্বাসতন্ত্রের প্রাণঘাতী রোগ করোনায় বিশ্বজুড়েই বাড়ছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। শুক্রবার করোনায় বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ৩৪০ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মৃত্যু হয়েছে ১ হাজার ৭৫৩ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৮৫ হাজার ৭৬৬ জন।

করোনা মহামারি শুরুর পর থেকে এ রোগে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হালনাগাদ সংখ্যা প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স থেকে এসব তথ্য।

শুক্রবার (১৯ আগস্ট) দৈনিক সংক্রমণ-মৃত্যুতে হিসেবে বিশ্বে শীর্ষে ছিল জাপান; দেশটিতে এই দিন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ২ লাখ ৮ হাজার ৪৮৩ জন এবং কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ৩০০ জন।

জাপান ব্যতীত বিশ্বের আরও যেসব দেশে সংক্রমণ-মৃত্যুর উচ্চহার দেখা গেছে, সেসব হলো— যুক্তরাষ্ট্র (মৃত ২৬৩ জন, নতুন আক্রান্ত ২৫৩ জন) ব্রাজিল (মৃত ২০২ জন, নতুন আক্রান্ত ২২ হাজার ১৬৭ জন), ইতালি (মৃত ১৪৭ জন, নতুন আক্রান্ত ২৭ হাজার ২৯১ জন), অস্ট্রেলিয়া (মৃত ১৩৪ জন, নতুন আক্রান্ত ১৯ হাজার ৭৭৮ জন) ও দক্ষিণ কোরিয়া (নতুন আক্রান্ত ১ লাখ ৭৮ হাজার ৪৮০ জন, মৃত ৫৮ জন)।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ