spot_img

আবারও ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ করবে রাশিয়া

আবারও ইউরোপের দেশগুলোতে গ্যাস সরবরাহের প্রধান পাইপলাইন বন্ধ রাখতে যাচ্ছে রাশিয়া।

শুক্রবার (১৯ আগস্ট) দেশটির জ্বালানি সংস্থা গ্যাজপ্রোম এই তথ্য জানিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, নড স্ট্রিম-১ পাইপ লাইনটি নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের অংশ হিসেবে চলতি মাসের শেষের দিকে তিন দিন বন্ধ থাকবে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অনির্ধারিত রক্ষণাবেক্ষণের আদেশের ফলে ইউরোপে এরইমধ্যে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আকাশচুম্বী হয়েছে মূল্যস্ফীতি। এমন পরিস্থিতিতে অঞ্চলটিতে অর্থনৈতিক মন্দার ঝুঁকি তৈরি হয়েছে। বাল্টিক সাগরের তলদেশ স্থাপনা করা নর্ড স্ট্রিম পাইপ লাইনের মাধ্যমে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস যায়। সেখান থেকে পুরো ইউরোপে সরবরাহ করা হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ