spot_img
spot_img

আফগানিস্তানে বন্যায় নিহত ১৪, আহত ১২

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকশিয়া প্রদেশে প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় কমপক্ষে ১৪ জনের মৃত্যু ও ১২ জন আহত হয়েছে।

রোববার (২২ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে বলে জানায় রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা বাখতার নিউজ এজেন্সি।

বার্তা সংস্থা জানায়, রোববার রাতে প্রাদেশিক রাজধানী গার্দেজের কিছু এলাকা এবং প্রদেশটির কয়েকটি জেলায় ব্যাপক বন্যার আঘাতে ১৪ জন প্রাণ হারায় এবং ১২ জন আহত হয়।

বার্তা সংস্থা আরও জানায়, মৌসুমি এ বন্যার আঘাতে ৩৫৮ ঘরবাড়ি পুরোপুরিভাবে ধসে পড়েছে এবং আরও ৬৭৬ ঘরবাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় কমপক্ষে ২০ একর জমি ভেসে গেছে। এছাড়া বন্যায় ১,৪৩০ টিরও বেশি গবাদি পশুর মৃত্যু ঘটেছে। কয়েকশ’ কিলোমিটার রাস্তা, অনেক সুরক্ষা বাঁধ, সেতু ও ওয়াটার ড্যাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাদেশিক পুলিশ মুখপাত্র আহমাদুল্লাহ আনাস জানান, রোববার পাকশিয়ার পার্শ্ববর্তী লগার প্রদেশের খুশি জেলায় আকস্মিক বন্যা ও ঝড়বৃষ্টিতে ১৫ জনের মৃত্যু ও নয়জন আহত হন।

জানা যায়, গত দুই মাসে দেশটিতে ৩৪ টি প্রদেশের মধ্যে ১০ টিতে প্রবল বর্ষণ ও বন্যায় ২শ’রও বেশি মানুষ প্রাণ হারায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ