spot_img
spot_img

আমেরিকার সঙ্গে কাজ অব্যাহত থাকবে: তাইওয়ান

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন বলেছেন, প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করতে আমেরিকার সঙ্গে কাজ অব্যাহত রাখবে তাইওয়ান।

মঙ্গলবার (২৩ আগস্ট) স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি সফরকারী দলের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তাইওয়ানের প্রেসিডেন্ট বলেন, তাইওয়ান কর্তৃত্ববাদী সম্প্রসারণবাদের মুখে সামনের সারিতে দাঁড়িয়ে আছে। ফলে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। এই ফ্রন্টে ওয়াশিংটনের সঙ্গে কাজ চালিয়ে যাবে তাইপে।

এদিকে আমেরিকা ও তাইওয়ানের মধ্যে বাণিজ্য আলোচনার তীব্র বিরোধিতা করেছে চীন। একইসঙ্গে নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বেইজিং।

স্বশাসিত তাইওয়ানকে নিজেদের অংশ হিসেবে বিবেচনা করে চীন। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হলেও অঞ্চলটিকে নিজেদের আওতায় রাখতে চায় বেইজিং।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ