রাজনৈতিক অঙ্গনকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দোহারের জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, লংমার্চের উদ্দেশ্য কী? বিরোধী দলকে সরকারি দল কোনো গ্রেফতার-নিপীড়ন করেনি, যা হাসিনার আমলে করা হতো। দীর্ঘ ১৭ বছর প্রত্যেকটি অঙ্গনে হতাশা কাজ করেছিল। আমাদের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল।
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সব চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার জনগণের অর্থ লুটপাট করতে রেন্টাল-কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র করেছিল। বসিয়ে বসিয়ে ভাড়া দিতে হবে এবং এ বিষয়ে কোনো কথা বলা যাবে না, এমন আইন করেছিল। অথচ সেসব নিয়ে আজকের বিরোধী দল কোনো কথা বলেনা।











