spot_img
spot_img

সারের ডিলার নিয়োগে স্বজনপ্রীতির অভিযোগ জামায়াতের

সারাদেশে সারের ডিলার নিয়োগে ব্যাপক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলেছে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে দলীয় লোকদের ডিলার নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সারের ডিলারশিপ পেতে ৪৭ হাজারের বেশি আবেদন জমা পড়লেও দলীয় প্যাড ব্যবহার করে পছন্দের লোকদের নিয়োগ দিয়েছে সরকার। শুধু দলীয় লোকই নয়, অর্থের বিনিময়ে ফ্যাসিস্টদেরও ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

সরকার দেশে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা করতে চায় দাবি করে তিনি বলেন, এজন্য বিরোধী দলকে কৌশলে বাদ দিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করে ক্ষমতাসীনরা জাতির সঙ্গে প্রহসন করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ