spot_img
spot_img

আমেরিকার লাখ লাখ শিক্ষার্থীর ঋণ মাফের ঘোষণা দিলেন বাইডেন

যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ সাবেক কলেজ শিক্ষার্থীদের ঋণ মাফের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

স্থানীয় সময় বুধবার (২৪ আগস্ট) তিনি বলেছেন, মার্কিন সরকার ঋণগ্রস্ত সাবেক শিক্ষার্থীদের নেওয়া ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ঋণ মাফ করে দেবে।

২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানের সময় জো বাইডেন এ বিষয়ে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং অবশেষে বুধবার তিনি তার সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক শিক্ষার্থীদের ঋণ মাফের এই পদক্ষেপটি আগামী নভেম্বরের কংগ্রেসের নির্বাচনে বাইডেনের দলীয় ডেমোক্র্যাটদের সমর্থন বাড়াতে পারে। তবে কিছু অর্থনীতিবিদ বলছেন, ঋণ মাফের মতো এই পদক্ষেপ মুদ্রাস্ফীতিকে বাড়িয়ে তুলতে পারে। অন্যদিকে মার্কিন কংগ্রেসের কিছু রিপাবলিকান প্রশ্ন তুলেছেন যে, ঋণ বাতিল করার আইনি কর্তৃত্ব মার্কিন প্রেসিডেন্টের আছে কি না।

রয়টার্স বলছে, ঋণ মাফ করে দেওয়ার ফলে শত শত বিলিয়ন ডলার মুক্ত হয়ে যাবে যা দিয়ে বাড়ি কেনা বা অন্যান্য বড় ব্যয়ের দিকে গ্রাহকরা ঝুঁকতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তাদের মতে, বাইডেনের এই পদক্ষেপ আমেরিকাতে মুদ্রাস্ফীতির লড়াইয়ে একটি নতুন অসমতা যোগ করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ