spot_img
spot_img

আফগানিস্তানের পূর্ব-মধ্য অঞ্চলে ব্যাপক বন্যা; নিহত ১৮২

আফগানিস্তানের পূর্ব ও মধ্য অঞ্চলে প্রবল বর্ষণজনিত বন্যায় চলতি আগস্ট মাসে ১৮২ জন মারা গেছে। এ সময় আহত হয়েছে আরো প্রায় ২৫০ জন। এছাড়া প্রবল বর্ষণে দেশটির মধ্য ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে সৃষ্ট বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার গবাদি পশু মার গেছে। দেখা দিয়েছে মানবিক সঙ্কট। সঙ্কট কাটাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে দেশটি।

শুক্রবার (২৬ আগস্ট) আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরা থেকে এই খবর জানা যায়।

আফগান সরকারের তথ্য উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বলেছেন, চলতি মাসে আফগানিস্তানে বন্যায় ১৮২ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন। এছাড়া ৩ হাজার ১০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে এবং হাজার হাজার গবাদি পশু মারা গেছে। ফলে দেশের অর্থনৈতিক ও মানবিক সঙ্কটকে আরো বেড়েছে।

তিনি আরো বলেন, আফগানিস্তানের পক্ষে একা এই বন্যা মোকাবিলা করা সম্ভব নয়। আর তাই পুরো বিশ্ব, আন্তর্জাতিক সংস্থা এবং ইসলামিক দেশগুলোকে আমাদের সাহায্য করার জন্য অনুরোধ করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ