প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসবেন চান বাগান মালিকরা। এতে চা বাগান শ্রমিকদের মজুরির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।
শনিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রীর বাসভবন গণভনে এই বৈঠক হবে।
এদিকে, মজুরি বাড়ানোর দাবিতে চা শ্রমিকদের কর্মবিরতি ১৩তম দিনের মতো চলছে। কাজে যোগ দিতে প্রশাসনের অনুরোধে সাড়া মিলছে না। শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসনের সাথে কয়েক দফা বৈঠক হওয়ায় পরও কোন সমাধান হয়নি। মৌলভীবাজার, হবিগঞ্জ ও সিলেটের বাগানগুলোয় বন্ধ রয়েছে চা পাতা তোলা।
শ্রমিকদের লাগাতার কর্মবিরতিতে মৌলভীবাজারে চা বাগানগুলোর কাজে এখন স্থবিরতা। এখনও দাবিতে অনঢ় চা শ্রমিকরা। অংশ নিচ্ছেন মানববন্ধন, মিছিলসহ নানা কর্মসূচিতে। শ্রম অধিদপ্তর ও জেলা প্রশাসনের সাথে কয়েক দফা বৈঠক হওয়ায় পরও কোন সমাধান হয়নি।
মৌলভীবাজার ভাড়াউড়া চা বাগান পঞ্চায়েত প্রধান নূর মোহাম্মদ জানান, চা শ্রমিকরা চাইছেন প্রধানমন্ত্রীর নির্দেশনা। মৌলভীবাজারে আন্দোলনরত শ্রমিকরা বলছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির এই বাজারে দৈনিক ৩০০ টাকা মজুরি না দিলে তারা কাজে ফিরবে না।
বৃহস্পতিবার খেজুরীছড়া বাগানে মানববন্ধন করেছেন চা শ্রমিকদের সন্তানেরা। পিতা-মাতার দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে তারা।










