spot_img

বঙ্গবন্ধুকে হত্যা না করলে দেশ বহু আগেই উন্নত হতো : আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, পচাঁত্তরের ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা না করা হলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।

তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করেই হত্যাকারীরা ক্ষান্ত হয়নি। বঙ্গবন্ধু হত্যার বিচার যেন না হয়, এ জন্য তারা ইনডেমনিটি অ্যাক্ট বিল পাস করেছিল। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন বলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) ঝালকাঠি সরকারি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমু বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের আওতায় আনা তো দূরের কথা, জিয়াউর রহমান তাদের বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন। জিয়া দেশের স্বাধীনতাবিরোধী শক্তিকে শুধু রাজনীতি করার অধিকারই দেয়নি, তাদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ