spot_img
spot_img

ফিলিস্তিনিদের শান্তিপূর্ণ বিক্ষোভে ইজরাইলি বাহিনীর হামলা

পশ্চিম তীরের বিভিন্ন শহরে অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভে হামলা চালিয়ে অসংখ্য ফিলিস্তিনিকে আহত করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইজরাইল।

শুক্রবার (২৭ আগস্ট) পশ্চিম তীরের নাবলুস ও কালকিলিয়া শহর এবং এর আশপাশের কয়েকটি ছোট শহর ও গ্রামে ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল।

কুফার কাদ্দুম শহরে ইজরাইল বিরোধী বিক্ষোভের সময় ইহুদিবাদী সেনারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে অসংখ্য রাবার বুলেট নিক্ষেপ করে। এতে ফিলিস্তিন টিভির সাংবাদিক আনাল আল-জাদাসহ কয়েক ডজন ফিলিস্তিনি আহত হন।

স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, আরো কয়েকটি স্থানে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস প্রয়োগ করেছে ইসরাইলি সেনারা। পশ্চিম তীরের নাবলুস শহরের পূর্বে অবস্থিত বেইত দাজান গ্রামের বিক্ষোভে নিক্ষিপ্ত টিয়ারগ্যাসে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন।

নাবলুসের অ্যাম্বুলেন্স সার্ভিস বিভাগের পরিচালক আহমাদ জিব্রিল বলেছেন, টিয়ারশেলের কারণে অন্তত ১৮ ফিলিস্তিনি অসুস্থ হয়ে পড়েন।

সূত্র:পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ