spot_img
spot_img

বন্যা কবলিত পাকিস্তানের পাশে দাঁড়াতে পোপের আহ্বান

বন্যা কবলিত পাকিস্তানকে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আবেদন জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস।

রোববার (২৮ আগস্ট) এক বিবৃতিতে পোপ ফ্রান্সিস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিৎ পাকিস্তানের প্রতি সংহতি দেখানো এবং দেশটির বন্যা দুর্গতদের সাহায্য করা।

পোপ বলেন, পাকিস্তানে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রার্থনা করুন। আসুন আমরা সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত অগণিত আহত ও গৃহহীনদের জন্য প্রার্থনা করি।

সূত্র : জিয়ো নিউজ
spot_img
spot_img
spot_img

সর্বশেষ