spot_img
spot_img

দোনবাসসহ দোনেস্ক, গোরলোভকা ও মারিউপল অঞ্চলগুলো পুনর্দখলের হুঁশিয়ারি জেলেনস্কির

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, আমরা আমাদের কোনো শহরকে ভুলে যাইনি এবং ভুলে যাব না; সেখানকার লোকজনকেও আমরা ভুলবো না। রাশিয়ার হামলায় দোনবাস এখন প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত। গর্বের এবং ঐতিহ্যের দোনেস্ক রাশিয়ার দখলদারিত্ব এবং লুটপাটে অপমানিত হয়েছে। কিন্তু ইউক্রেন ফিরে আসবে। নিশ্চিতভাবে সেখানকার জীবনযাপন আবার স্বাভাবিক হবে। দোনবাসের জনগণের মূল্য আবার ফিরবে। সেখানে বসবাস করার মতো অবস্থা তৈরি হবে, নিরাপদে এবং আনন্দের সঙ্গেই সেখানে বসবাস করা যাবে।

গতকাল রোববার (২৮ আগস্ট) তিনি এসব কথা বলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, দোনবাসের পাশাপাশি দোনেস্ক, গোরলোভকা, মারিউপল, আজব এলাকা এবং অবশ্যই ক্রিমিয়া অঞ্চল ইউক্রেনের কাছে ফিরবে। ইউক্রেন সবাইকে স্মরণে রেখেছে।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ