spot_img
spot_img

ইউক্রেনে ফের পারমাণবিক কেন্দ্রের কাছে গোলাবর্ষণ

রাশিয়ার বাহিনীগুলো জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে নিপ্রো নদীর অপর পাড়ের ইউক্রেনীয় শহরগুলোতে গোলাবর্ষণ করছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির আশপাশে গোলাবর্ষণ করা হচ্ছে, এমন খবরে তেজস্ক্রিয় বিপর্যয়ের আশঙ্কা যখন বেড়ে চলেছে তার মধ্যেই সেখান থেকে রুশ বাহিনী গোলাবর্ষণ করছে বলে অভিযোগ করলেন ইউক্রেনীয় কর্মকর্তারা।

অপরদিকে ইউক্রেনীয় বাহিনীগুলোর ছোড়া গোলা জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রাঙ্গণে পড়েছে বলে অভিযোগ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

মার্চেই ইউরোপ ও ইউক্রেনের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জাপোরিঝিয়ার নিয়ন্ত্রণ নিয়েছিল রুশ বাহিনী, তাদের তত্ত্বাবধানে ইউক্রেনীয় কর্মকর্তারাই এখনও কেন্দ্রটি পরিচালনা করছেন। আর এখন এটি ছয় মাস ধরে চলা ইউক্রেন যুদ্ধে লড়াইয়ের একটি প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে। সম্প্রতি কেন্দ্রটির কাছে গোলাবর্ষণের জন্য উভয় পক্ষ পরস্পরকে দোষারোপ করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ