ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপিকা মাহবূবা সিদ্দীকার ঔদ্ধত্যপূর্ণ আচরণের তীব্র নিন্দা জানিয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি ও মহসচিব বলেছেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে এই ধৃষ্টতাপূর্ণ আচরণ মেনে নেওয়া যায় না।
নেতৃদ্বয় বলেন, বোরকা পরার কারণে এক ছাত্রীকে হেনস্তা করা ও হুমকি দেওয়ার সাহস তিনি পেলেন কী কোথায়?
আজ সোমবার (২৯ আগস্ট) গণমাধ্যমে প্রেরীত এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শায়খ যিয়া উদ্দীন ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেছেন।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, আল্লাহপ্রদত্ত বিধানের বিরুদ্ধে এমন বিদ্বেষপূর্ণ ও জঘন্যতম আচরণ বন্ধে কার্পণ্য প্রদর্শন মোটেও কাম্য নয়। পর্দা ইসলামী শরীয়তের অকাট্য বিধান,সুতরাং এই পর্দার কারণে একজন মুসলিম ছাত্রীর সাথে এমন আচরণ প্রকারান্তরে ইসলামের উপরই আঘাতের সামিল। স্বাভাবিক কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারকে অপরাধী এই অধ্যাপিকার বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে হবে। নতুবা এই অশুভ প্রবণতা বন্ধ করা সম্ভব হবে না।
তারা আরো বলেছেন:










