রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গুলশানের বাসভবন ফিরোজার পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে হাসপাতাল থেকে রওয়ানা দিয়ে সন্ধ্যা ৭টার দিকে গুলশানে পৌঁছান তিনি।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত (২৮ আগস্ট) খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করানো পর বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে কিছু পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। আর কিছু পরীক্ষার রিপোর্ট এখনো পাওয়া যায়নি। সেগুলো পাওয়ার পর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা পর্যালোচনা করে তার হার্টে রিং বসানোর বিষয়ে সিদ্ধান্ত নেবেন।










