ভারতের প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনো মারা গেছেন। গত শনিবার ইতালিতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরে গত মঙ্গলবার তার শেষকৃত্য সম্পন্ন হয়।
বুধবার (৩১ আগস্ট) সোনিয়ার দল কংগ্রেসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
এদিকে সোনিয়া গান্ধীর মায়ের মৃত্যুর খবরে শোক প্রকাশ করে এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তার (সোনিয়ার) মা, মিসেস পাওলা মাইনোর মৃত্যুতে সোনিয়া গান্ধীজির প্রতি সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করি। এই শোকের মুহূর্তে, আমি তার পুরো পরিবারের পাশে আছি।











