spot_img

বিএনপির বিক্ষোভ কর্মসূচি মানেই পুলিশের ওপর হামলা : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আন্দোলন এবং নির্বাচনে ধারাবাহিক ব্যর্থতার পর এখন প্রতিপক্ষ হিসেবে পুলিশকে দাঁড় করিয়েছে। বিএনপির বিক্ষোভ কর্মসূচি মানেই পুলিশের ওপর হামলা।

আজ বৃহষ্পতিবার (১ সেপ্টেম্বর) তার বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি যদি জনস্বার্থে আন্দোলন করে, তাদের কর্মসূচি যদি শান্তিপূর্ণ হয় তাহলে সরকার বাধা না দিয়ে বরং সহযোগিতা করবে।

ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের কাছে প্রশ্ন রেখে বলেন, রাজনৈতিক কারণে কাকে, কোথায় গ্রেফতার,হয়রানি করা হয়েছে তা বলুন? অপরাধ করবেন, আবার অপরাধীকে ধরা যাবে না এটাতো হতে পারে না। অপরাধী, সন্ত্রাসীদেও কোন দলীয় পরিচয় থাকতে পারে না এমনটা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার বিভিন্ন অপরাধে নিজেদের দলের লোকদেরও ছাড় দিচ্ছে না, আর বিএনপি সমর্থিত কোন অপরাধী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী গ্রেফতার হলে অভিযোগ কেন ?

তিনি বলেন, বিএনপির আন্দোলনের হাঁক-ডাক সোশ্যাল মিডিয়া আর গণমাধ্যমে যতটা গর্জে, বাস্তবে রাজপথে ততটা বর্ষে না।

সূত্র: বাসস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ