spot_img
spot_img

দুই কিশোরীকে ধর্ষণের অপরাধে মন্দিরের পুরোহিত গ্রেফতার

ভারতের কর্ণাটকের মাইসুরুর মন্দিরের পুরোহিতকে ২ কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এর আগে ঘটনা প্রকাশ্যে আসার পর শিবমূর্তিকে আটক করে ছেড়ে দেয় কর্ণাটক পুলিশ।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) পুনরায় গ্রেফতার করা হয় অভিযুক্ত পুরোহিতকে।

সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর ধরে ১৫ ও ১৬ বছরের দুই কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত ওই ধর্মগুরু। তাকে প্রাথমিকভাবে আটক করার পর ছেড়ে দেওয়া হলে বিক্ষোভে উত্তাল হয় মাইসুরু শহর।

মাইসুরু পুলিশের দায়ের করা অভিযোগ থেকে জানা যাচ্ছে, ওই দুই নির্যাতিতা কিশোরী মুরুঘা মঠ পরিচালিত স্কুলে পড়ত। ১৫ ও ১৬ বছরের ওই দুই কিশোরীকে প্রায় সাড়ে তিন বছর ধরে ধর্ষণ করেন শিবমূর্তি। পরে বেসরকারি এক সংস্থার সঙ্গে যোগাযোগ করে সব কথা খুলে বলে নির্যাতিতারা। এরপরই পুলিশে অভিযোগ দায়ের হয়। খবর প্রকাশ্যে জনমনে বিক্ষোভ সৃষ্টি হয়। কেবল শিবমূর্তি নয়, তাকে এই কাজে সাহায্য করার অভিযোগে অভিযুক্ত হন মঠেরই আরও চারজন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ