spot_img

জাপার রাজনীতি কারও লেজুড়বৃত্তি করতে নয় : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, কারও লেজুড়বৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়।

তিনি বলেন, কোনো রাজনৈতিক দলকে ক্ষমতাসীন করতে নয়, আমরা দেশের মানুষের ক্ষমতায়নের জন্য রাজনীতি করছি। কারও লেজুড়বৃত্তি করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। আমরা নিজস্ব স্বকীয়তা নিয়েই রাজনীতির মাঠে আছি।

শুক্রবার (২ সেপ্টেম্বর) চেয়ারম্যানের উত্তরার বাসভবনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জিএম কাদের।

এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, বেগম রওশন এরশাদের নাম ব্যবহার করে তৃতীয় পক্ষ কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। তিনি আমাদের শ্রদ্ধার পাত্র, তিনি আমাদের শ্রদ্ধার আসনেই আছেন। তবে জাতীয় পার্টির নেতাকর্মীরা পার্টির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না।

জাতীয় পার্টি মানুষের প্রত্যাশা পূরণে কাজ করছে উল্লেখ করে চেয়ারম্যান বলেন, ১৯৯০ সালের পর থেকে আওয়ামী লীগ ও বিএনপি বারবার ক্ষমতায় গিয়ে দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দলীয়করণের অপসংস্কৃতি শুরু করেছে। দেশের মানুষ এখন আর আওয়ামী লীগ ও বিএনপির সহিংস রাজনীতি পছন্দ করে না। দেশের মানুষ বিকল্প একটি শক্তিশালী রাজনৈতিক শক্তি দেখতে চাচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ