spot_img

সংগঠনে কোনো দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের স্থান দেওয়া যাবে না: মির্জা আজম

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, কোনো দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের স্থান সংগঠনে দেওয়া যাবে না। ক্লিন ইমেজের নেতাদের মাধ্যমে ওয়ার্ড, ইউনিট ও থানা আওয়ামী লীগের কমিটি গঠন করতে হবে। কোনো ধরনের বিতর্কিত, দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের স্থান দেওয়া যাবে না। মনে রাখবেন, একজন দুর্নীতিবাজকে কমিটিতে রাখবেন, সে বিশজন দুর্নীতিবাজকে স্থান দেবে। একজন চাঁদাবাজ বিশজন চাঁদাবাজকে স্থান দেবে।

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ডেমরা থানা ও ৬৪, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, সংগঠন চালাতে হলে দলের গঠনতন্ত্র জানতে হবে। দায়িত্ব নিয়ে ঘরে বসে থাকলে চলবে না। প্রতি মাসে ওয়ার্ড ইউনিট নেতাদের সাথে নিয়ে মিটিং করতে হবে। সেই মিটিংয়ের মধ্য দিয়ে তৃণমূল পর্যায়ে দল আরও শক্তিশালী হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ