ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞার জেরে নর্ড স্ট্রিম-১ পাইপলাইনের মাধ্যমে ইউরোপে গ্যাস সরবরাহ স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে রাশিয়া।
একই সঙ্গে দেশটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না পর্যন্ত এই পাইপলাইন দিয়ে ইউরোপে আর গ্যাস সরবরাহ করা হবে না।
এর আগে মস্কো বলেছিল, মেরামত কাজের জন্য পাইপলাইনটি তিন দিনের জন্য বন্ধ রাখতে হচ্ছে।
সে তিন দিন শেষ হয়ে যাওয়ার পর এখন রাশিয়া বলছে, পাইপলাইনটি আবার খুলতে না পারার দায় পশ্চিমা দেশগুলোর।
রাশিয়া তার পাইপলাইন চালু না করলে ইউরোপীয় দেশগুলোতে আসন্ন শীতকালে গ্যাসের আকাল দেখা দিতে পারে এমন আশঙ্কায় সোমবার ইউরোপে গ্যাসের দাম বেড়ে যায়। আগামী মাসে (অক্টোবরে) সরবরাহ করার জন্য হল্যান্ডের গ্যাসের দাম সোমবার ৩০% এবং ব্রিটেনের গ্যাসের দাম ৩৫% বেড়ে যায়। হল্যান্ডের গ্যাসের দামকে ইউরোপের বাজারে স্ট্যান্ডার্ড ধরা হয়।
সূত্র: বিবিসি











