spot_img
spot_img

চীনে ভয়াবহ ভূমিকম্প; নিহত বেড়ে ৬৫

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের আঘাতে কমপক্ষে ৬৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া। খবর বিবিসির।

সোমবার (৬ সেপ্টেম্বর) সিচুয়ান প্রদেশে স্থানীয় সময় রাত একটায় ১০ কিলোমিটার গভীরে ভূকম্পনটি অনুভূত হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ভূকম্পনের প্রভাবে টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হযে পড়ে। পাহাড়ি ভূমিধসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে গত সপ্তাহে লকডাউন ঘোষণা করা হয়। ওই অঞ্চলের দুই কোটি ১০ লাখ বাসিন্দাকে বাড়িতে থাকার নির্দেশনা দেওয়া হয়।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র চেংদু থেকে প্রায় ২২৬ কিলোমিটার দক্ষিণপশ্চিমে প্রত্যন্ত পার্বত্য অঞ্চল লুদিংয়ে।

চীনের রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ইয়ান শহরে ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রতিবেশী গানসি প্রিফেকচারে ২৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ