ভারতে প্রাপ্ত বয়স্কদের ওপর প্রয়োগের জন্য অনুমোদন পেয়েছে ভারত বায়োটেকের উদ্ভাবিত করোনাভাইরাসের নাকে নেওয়ার টিকা (ন্যাসাল ভ্যাকসিন)।
মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড. মানসুখ মান্দাভিয়া একথা জানান। তিনি বলেন, জরুরি পরিস্থিতিতে প্রাপ্ত বয়স্কদের জন্য সীমিত ব্যবহারের অনুমতি দিয়েছে ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা।
গত ফেব্রুয়ারিতে মুম্বাইভিত্তিক গ্লেনমার্ক কোম্পানি ফেবিস্প্রে নামে একটি নাকের স্প্রে বাজারে ছাড়ে। সানোটাইজ কোম্পানির সঙ্গে অংশীদারিত্বে প্রাপ্ত বয়স্ক করোনা রোগীদের চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। ভারতের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা এটির উৎপাদন ও বাজারজাত করণের অনুমোদন দেয়।
সূত্র: এনডিটিভি











