ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাজধানী কাবুলে রাশিয়ান দূতাবাসের সামনে সোমবার (৫ সেপ্টেম্বর) আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে দায়েশ (আইএস )।
এদিকে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে দুজন দূতাবাস কর্মীও রয়েছেন। রুশ দূতাবাসের প্রবেশ পথের মুখে ওই হামলা হয়।
ভয়েস অব আমেরিকা জানিয়েছে, দায়েশ এই হামলার দায় স্বীকার করেছে।
গত বছরের আগস্ট মাসে মার্কিনীদের হটিয়ে তালেবান আফগানিস্তানের ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোনো বিদেশি কূটনৈতিক স্থাপনায় সন্ত্রাসী হামলা হলো।
হামলার বিষয়ে প্রাথমিক তদন্ত শেষে রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, দূতাবাসের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। তারা দুজনই রাশিয়ার নাগরিক। হামলায় বাকি যারা নিহত হয়েছেন তাদের বেশিরভাগই আফগান নাগরিক। তারা সবাই রাশিয়ার ভিসার জন্য সেখানে অপেক্ষা করছিলেন।











