spot_img
spot_img

রুশ হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন পূর্ব ইউক্রেন

ইউক্রেনের একটি বিদ্যুৎকেন্দ্রসহ দেশটির পূর্বাঞ্চলীয় বিভিন্ন বেসামরিক অবকাঠামোতে রোববার হামলা চালিয়েছে রাশিয়া। বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পূর্ব ইউক্রেনের বিশাল এলাকা।

সোমবার (১২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, রুশ দখলদারিত্ব থেকে বিভিন্ন অঞ্চল পুনরুদ্ধারে ইউক্রেনীয় বাহিনীর পাল্টা অভিযানের প্রতিশোধ নিতে এই হামলা চালিয়েছে রাশিয়া।

বিদ্যুৎকেন্দ্রে হামলার ঘটনায় পূর্ব ইউক্রেনের প্রায় ৯০ লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

এর আগে ইউক্রেনের অভিযানের মুখে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ এলাকা থেকে পিছু হটে রুশ বাহিনী। শনিবার সন্ধ্যায় দেওয়া ভাষণে জেলেনস্কি বলেন, সেপ্টেম্বরের শুরু থেকে এই পর্যন্ত প্রায় দুই হাজার বর্গ কিলোমিটার এলাকা মুক্ত করা হয়েছে। রুশ বাহিনী গত কয়েক দিনে ব্যাপকভাবে পিছু হটেছে। পালিয়ে যাওয়াটাই তাদের জন্য সবচেয়ে ভালো পথ। ইউক্রেনের মাটিতে দখলদারদের কোনও স্থান নেই এবং কখনও হবেও না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ