spot_img

বিএনপির মুখে গণতন্ত্রের বিবৃতি হাস্যকর: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গণতান্ত্রিক অভিযাত্রা বিএনপিই বাধাগ্রস্ত করছে। গণতান্ত্রিক রীতিনীতি ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার ক্ষেত্রে তারাই প্রধান অন্তরায়। যারা অস্ত্র উঁচিয়ে ক্ষমতা দখল করেছিল এবং ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য হাজারো মানুষ হত্যা করেছিল সে বিএনপি আজ গণতন্ত্রের কথা বলে বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে বিবৃতি দেয়, যা হাস্যকর।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তথ্য ভবন মিলনায়তনে এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রা নিরবচ্ছিন্ন করার ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধক হচ্ছে বিএনপি। এটিই আজ গণতন্ত্র দিবসের বাস্তবতা।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠেনের লক্ষ্যে জীবন দিয়ে এ দেশ রচনা করে গেছেন। কিন্তু আমাদের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা তখনই হোঁচট খায়, যখন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। এরপরই জিয়াউর রহমান প্রথমে খন্দকার মোশতাক আহমেদকে হটিয়ে এবং পরে অস্ত্র ঠেকিয়ে বিচারপতি সায়েমের সই নিয়ে রাষ্ট্রপতি বনে যান। এরপর জিয়াউর রহমান রাজনীতির কাকদের সমন্বয় ঘটিয়ে বিএনপি নামের একটি দল গঠন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ